আপনাকে ধন্যবাদ। আমাদের প্রতি বছর ১লা সেপ্টেম্বর দ্বিতীয় শ্রেণির ভর্তি প্রক্রিয়া শুরু হয়।
ভর্তি তথ্য
১. আমাদের আসন সংখ্যা সর্বোচ্চ ২০ জন। ২০ জন ভর্তি হলে , ভর্তি প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়।
২. ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স ৭+ হতে হবে।
৩. ভর্তি ফি-৫০০ টাকা এবং প্রতি মাসে ১৫০০ টাকা।
৪. ভর্তির সময় ভর্তি ফি+প্রথম মাসের ফি, মোট ২০০০ টাকা দিতে হবে।
৫. প্রতি মাসের ১০ তারিখের মধ্যে বেতন পরিশোধ করতে হবে।
৬. একটাই শিফট। ক্লাস শুরু ৫ই জানুয়ারি, ২০২৩।
৭. ক্লাসের সময়: সকাল ৭:১৫ থেকে ৯:১৫ পর্যন্ত।
ভর্তি পরবর্তী কিছু কথা
১. কোনো শিক্ষাথীর বাসায় শিক্ষকের প্রয়োজন হবে না। যদি আপনি আপনার সন্তানের পড়ার সময় পাশে একটু সময় দেন। এজন্য আপনাকে অতবেশি কিছু জানতে হবে না। শুধুমাত্র ও পড়ছে কি না, সেটা খেয়াল রাখতে হবে।
২. আপনাকে দ্বিতীয় শ্রেণির ম্যাসেনঞ্জার গ্রুপে অ্যাড করা হবে।
২. যে কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে, ঐ বিষয়গুলো নোট করে রাখবেন। পড়াশেষ হলে একটা ছবি তুলে দ্বিতীয় শ্রেণির গ্রুপটিতে পোষ্ট করবেন। পরের ক্লাসে বিষয়টি বুঝিয়ে দেওয়া হবে।
৩. পোস্ট করার সময় অবশ্যই শিক্ষার্থীর নাম এবং রোল নাম্বার দিতে হবে।
জ্ঞান অর্জনের জন্য পড়াশুনা একটি অন্যতম মাধ্যম। তাই নিয়মিত আপনার সন্তানকে জ্ঞান আর্জনের দিকে ধাবিত করুন। মার্ক পাওয়ার উদ্দেশ্যে নয়। পরিচালক: দেব সরকার।
Comments
Post a Comment